খবর প্রতিদিন ২৪

জামালপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে   মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলাল সেক (৫২) উপজেলার রহিমপুর গ্রামের মজর উদ্দিনের ছেলে। 

বুধবার (১৭ জুন) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ রহিমপুর গ্রামে ২০০৮ সালের ২৬ মে রাতে স্ত্রী নাইফুল বেগমকে যৌতুকের দাবিতে মারধরের পর আগুনে পুড়িয়ে হত্যা করে স্বামী আলাল সেক। 

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল খালেক আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন বিচারক। ঘটনার পর থেকেই আসামি আলাল সেক পলাতক রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ১৯ জুন ২০২৬

জামালপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে   মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলাল সেক (৫২) উপজেলার রহিমপুর গ্রামের মজর উদ্দিনের ছেলে। 

বুধবার (১৭ জুন) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ রহিমপুর গ্রামে ২০০৮ সালের ২৬ মে রাতে স্ত্রী নাইফুল বেগমকে যৌতুকের দাবিতে মারধরের পর আগুনে পুড়িয়ে হত্যা করে স্বামী আলাল সেক। 

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল খালেক আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন বিচারক। ঘটনার পর থেকেই আসামি আলাল সেক পলাতক রয়েছে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x