চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় সালাউদ্দিন (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বেজা) সড়কের মঘাদিয়া মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন মোটরসাইকেলযোগে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন। পথে আবুতোরাব বাজারসংলগ্ন মুসলিম চত্বরে পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামমুখী সেভেন রিং সিমেন্টবাহী একটি ট্রাক এবং অর্থনৈতিক অঞ্চলমুখী চট্টগ্রাম অনলাইন ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠানের একটি ডাবল কেবিন পিকআপের মাঝখানে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এস এম সুমন বলেন, সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার অকাল মৃত্যুতে উপজেলা যুবদল পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬