ঝালকাঠি সদর উপজেলার ৫নং কীর্তিপাশা ইউনিয়নের ভিমরুলী পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা বাজারে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় জনজীবনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ৮ দফা নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২০ জুলাই) ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিমরুলী পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা বাজার দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য পর্যটক এখানে ভ্রমণে আসেন। পর্যটন এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশগত ভারসাম্য (ইকোসিস্টেম) এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা রক্ষার স্বার্থে এসব নির্দেশনা অনুসরণ করতে হবে।
নির্দেশনায় উচ্চ শব্দে ডিজে, লাউডস্পিকার বা অন্য কোনো সাউন্ড সিস্টেম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনের মতে, উচ্চ শব্দ স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার পাশাপাশি বন্যপ্রাণীর আবাসস্থল ও পরিবেশের জন্যও ক্ষতিকর।
এ ছাড়া ইঞ্জিনচালিত বড় ট্রলার নিয়ে ভাসমান পেয়ারা বাজার ও বাগানের ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পর্যটকদের ছোট ও মাঝারি আকারের ইঞ্জিনবিহীন নৌযান ব্যবহার করতে উৎসাহিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পর্যটকদের ব্যবহৃত খাবারের উচ্ছিষ্ট, পলিথিন, প্লাস্টিকসহ কোনো ধরনের বর্জ্য পানিতে ফেলা যাবে না। প্রতিটি নৌযানে অন্তত একটি করে ডাস্টবিন রাখতে হবে।
পর্যটকদের নিরাপত্তার জন্য প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও লাইফ বয়া রাখা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া অনুমতি ছাড়া পেয়ারা বাগানে প্রবেশ, পেয়ারা বা আমড়া সংগ্রহ এবং গাছের পাতা ছেঁড়া নিষিদ্ধ করা হয়েছে। বাগানে ভ্রমণের সময় শালীনতা বজায় রাখা, ইভটিজিং থেকে বিরত থাকা এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত সব বিধি-বিধান মেনে চলার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসন ভাসমান পেয়ারা বাজার ও ভিমরুলী পেয়ারা বাগানকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও পর্যটকবান্ধব রাখতে সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করেছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬