নারায়ণগঞ্জে পুলিশের ভুয়া উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে দাপট দেখাতে গিয়ে আনসার সদস্যদের হাতে আটক হয়েছেন সাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তি। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিটি করপোরেশন আওতাধীন চাঁনমারি মোড় এলাকায় উল্টো পথে অটোরিকশা নিয়ে প্রবেশের চেষ্টাকালে এই ঘটনা ঘটে।
সেখানে ডিউটিরত অঙ্গীভূত আনসার সদস্য ইমরান ও মোজাম্মেল তাকে বাঁধা দিলে সাখাওয়াত ধমকের সুরে নিজেকে পুলিশের এসআই বলে দাবি করেন। তার কথাবার্তায় সন্দেহ হলে আনসারের পিসি মিল্লাদ বিশ্বাস ও এপিসি আনিসুর রহমান তাৎক্ষণিকভাবে তার কাছে পরিচয়পত্র দেখতে চান।
তখন সাখাওয়াত একটি আইডি কার্ড দেখান। সেটি ভুয়া সন্দেহ হলে আনসার সদস্যরা তাকে আটক করে পাশে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে বিষয়টি জানান। তিনি কার্ডটি পরীক্ষা করে স্পষ্ট জানান যে পরিচয়পত্রটি সম্পূর্ণ জালিয়াতি করা এবং সাখাওয়াত পুলিশ বাহিনীর কোনো সদস্য নন।
আটককৃত ভুয়া এসআই সাখাওয়াতকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষের মাধ্যমে থানা পুলিশের সোপর্দ করা হয়েছে। আনসার বাহিনীর এই প্রশংসনীয় কাজের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ বাহিনীর মহাপরিচালক মহোদয়সহ জেলা কমান্ড্যান্ট ও সংশ্লিষ্ট আনসার সদস্যদের ধন্যবাদ জানিয়ে এমন পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য আনসার সদস্যদের অনুরোধ জানান।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬