খবর প্রতিদিন ২৪

একটি গোষ্ঠী শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এইএসসি ও সমমান পরীক্ষা নিয়ে চলা শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,সরকারকে বিব্রত করতে চায়, এমন একটি গোষ্ঠী রয়েছে- যারা শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।’

তিনি বলেন,সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই ওইদিন পরীক্ষা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষা দিতে না পারলে, সেটা পুনরায় নেয়া হবে। ভুল প্রশ্নের জন্য তদন্ত হবে। দায়ীদের প্রতি ব্যবস্থা নেয়া হবে। এমন সিদ্ধান্তে পরীক্ষার্থীরাও সন্তুষ্ট।

সালাহউদ্দিন আহমদ বলেন,এসব বিষয়ে এত গুরুত্বের সঙ্গে নিচ্ছি না। যারা এগুলো নিয়ে কথাবার্তা বলছেন তারা সংখ্যায় খুব বেশি নয়। সরকার এসব বিষয়ে মনোযোগ দিচ্ছে না।

অন্তর্র্বতী সরকারের সময়ে করা শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,সে সময় সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে পরীক্ষা স্থগিত করা, বিনা পরীক্ষায় পাশের মতো ঘটনা ঘটেছে। তখন বিষয়টি সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি।

তিনি বলেন,আমরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে চাই। দেশের শিক্ষার মান নিচে নেমে গিয়েছিল। সেক্ষেত্রে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেয়া এবং শিক্ষার মান উন্নত করতে চাই।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

একটি গোষ্ঠী শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

এইএসসি ও সমমান পরীক্ষা নিয়ে চলা শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,সরকারকে বিব্রত করতে চায়, এমন একটি গোষ্ঠী রয়েছে- যারা শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।’

তিনি বলেন,সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই ওইদিন পরীক্ষা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষা দিতে না পারলে, সেটা পুনরায় নেয়া হবে। ভুল প্রশ্নের জন্য তদন্ত হবে। দায়ীদের প্রতি ব্যবস্থা নেয়া হবে। এমন সিদ্ধান্তে পরীক্ষার্থীরাও সন্তুষ্ট।

সালাহউদ্দিন আহমদ বলেন,এসব বিষয়ে এত গুরুত্বের সঙ্গে নিচ্ছি না। যারা এগুলো নিয়ে কথাবার্তা বলছেন তারা সংখ্যায় খুব বেশি নয়। সরকার এসব বিষয়ে মনোযোগ দিচ্ছে না।

অন্তর্র্বতী সরকারের সময়ে করা শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,সে সময় সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে পরীক্ষা স্থগিত করা, বিনা পরীক্ষায় পাশের মতো ঘটনা ঘটেছে। তখন বিষয়টি সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি।

তিনি বলেন,আমরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে চাই। দেশের শিক্ষার মান নিচে নেমে গিয়েছিল। সেক্ষেত্রে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেয়া এবং শিক্ষার মান উন্নত করতে চাই।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x