খবর প্রতিদিন ২৪

সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা, প্রস্তাবিত স্থান পরিদর্শনে সেতু সচিব

দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ আরও গতিশীল ও আধুনিক করতে ঝালকাঠির সুগন্ধা নদীর ওপর সম্ভাব্য সেতু নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে প্রস্তাবিত স্থানগুলো পরিদর্শন করেছেন সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সচিব মো. আবদুর রউফ।

শনিবার (১১ জুলাই) সকালে ঝালকাঠি কলেজ খেয়াঘাট থেকে স্পিডবোটে সুগন্ধা নদীর বিভিন্ন সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সংশ্লিষ্ট প্রকৌশলী এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে নলছিটি উপজেলার ষাইটপাকিয়া ও সুতালড়ী এলাকা এবং ঝালকাঠি শহরের পেট্রোল পাম্পসংলগ্ন স্থানসহ তিনটি সম্ভাব্য সেতু নির্মাণস্থল ঘুরে দেখা হয়। এ সময় নদীর প্রস্থ, নৌযান চলাচলের উপযোগিতা, ভৌগোলিক অবস্থান, সংযোগ সড়কের সম্ভাবনা এবং সেতু নির্মাণের কারিগরি দিকগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন সচিব।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন এবং প্রাথমিক কারিগরি তথ্য সংগ্রহের কাজ চলছে। এসব তথ্যের ভিত্তিতে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হবে। পরবর্তী সময়ে বিস্তারিত সমীক্ষা, নকশা প্রণয়ন এবং সরকারি অনুমোদনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয়দের মতে, সুগন্ধা নদীর ওপর সেতু নির্মিত হলে ঝালকাঠি ও নলছিটির মধ্যে যাতায়াত আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে। এতে শিল্প ও বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নদীর দুই তীরের জনপদের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শনিবার, ১১ জুলাই ২০২৬

সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা, প্রস্তাবিত স্থান পরিদর্শনে সেতু সচিব

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ আরও গতিশীল ও আধুনিক করতে ঝালকাঠির সুগন্ধা নদীর ওপর সম্ভাব্য সেতু নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে প্রস্তাবিত স্থানগুলো পরিদর্শন করেছেন সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সচিব মো. আবদুর রউফ।

শনিবার (১১ জুলাই) সকালে ঝালকাঠি কলেজ খেয়াঘাট থেকে স্পিডবোটে সুগন্ধা নদীর বিভিন্ন সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সংশ্লিষ্ট প্রকৌশলী এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে নলছিটি উপজেলার ষাইটপাকিয়া ও সুতালড়ী এলাকা এবং ঝালকাঠি শহরের পেট্রোল পাম্পসংলগ্ন স্থানসহ তিনটি সম্ভাব্য সেতু নির্মাণস্থল ঘুরে দেখা হয়। এ সময় নদীর প্রস্থ, নৌযান চলাচলের উপযোগিতা, ভৌগোলিক অবস্থান, সংযোগ সড়কের সম্ভাবনা এবং সেতু নির্মাণের কারিগরি দিকগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন সচিব।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন এবং প্রাথমিক কারিগরি তথ্য সংগ্রহের কাজ চলছে। এসব তথ্যের ভিত্তিতে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হবে। পরবর্তী সময়ে বিস্তারিত সমীক্ষা, নকশা প্রণয়ন এবং সরকারি অনুমোদনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয়দের মতে, সুগন্ধা নদীর ওপর সেতু নির্মিত হলে ঝালকাঠি ও নলছিটির মধ্যে যাতায়াত আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে। এতে শিল্প ও বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নদীর দুই তীরের জনপদের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x