খবর প্রতিদিন ২৪

সরকারি জনবল কাঠামোতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুসারে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি জনবল কাঠামোতে শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি বলে।

রোববার (২১ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য দেন।

প্রতিমন্ত্রী বলেন, সর্বশেষ প্রকাশিত স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্টস ২০২৪ অনুসারে সব মন্ত্রণালয় ও সরকারি অফিসে মোট শূন্যপদ এই সংখ্যায় পৌঁছেছে। শূন্যপদ পূরণে ইতোমধ্যে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় আগামী ৬ মাসের মধ্যে ২ হাজার ৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ সম্পন্ন করা হবে। পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্যে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ থেকেও প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

রোববার, ২১ জুন ২০২৬

সরকারি জনবল কাঠামোতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুসারে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি জনবল কাঠামোতে শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি বলে।

রোববার (২১ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য দেন।

প্রতিমন্ত্রী বলেন, সর্বশেষ প্রকাশিত স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্টস ২০২৪ অনুসারে সব মন্ত্রণালয় ও সরকারি অফিসে মোট শূন্যপদ এই সংখ্যায় পৌঁছেছে। শূন্যপদ পূরণে ইতোমধ্যে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় আগামী ৬ মাসের মধ্যে ২ হাজার ৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ সম্পন্ন করা হবে। পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্যে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ থেকেও প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x