খুলনা মহানগর বিএনপির সভাপতি ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শফিকুল আলম মনা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে নবনিযুক্ত হওয়ায় তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল ২০ জুন শনিবার, ২০২৬ ইং তারিখে খুলনা ডায়াবেটিস সমিতির কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে ফটোসেশনে অংশ নেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা আশা প্রকাশ করেন যে, নতুন চেয়ারম্যানের দক্ষ নেতৃত্বে কেডিএ-র উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং খুলনার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। সংবর্ধনা অনুষ্ঠানে খুলনা ডায়াবেটিস সমিতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬