ঢাকা থেকে প্রাইভেটকারে করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় যশোরের ঝুমঝুমপুরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৭০ লাখ টাকা। এ সময় পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন—যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের মোহাম্মদ আনিস (৩৬) এবং নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের মাহবুবুল হক (৪৫)।
যেভাবে পরিচালিত হলো অভিযান
বিজিবি জানায়, শনিবার (২০ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে ঝুমঝুমপুর এলাকায় বিজিবির ১ নং গেটের সামনে একটি বিশেষ অভিযান চালানো হয়। সেখানে একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারীরা জানায়: তারা এই স্বর্ণের চালানটি ঢাকার ধোলাইপাড় থেকে সংগ্রহ করেছিল। সড়ক পথে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে এটি ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাদের।
পরবর্তী আইনি পদক্ষেপ
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (BAJUS) কর্তৃক পরীক্ষা-নিরীক্ষার পর উদ্ধারকৃত স্বর্ণ খাঁটি বলে নিশ্চিত করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
উদ্ধারকৃত স্বর্ণের বার, প্রাইভেটকার, মোবাইল এবং নগদ টাকা যশোর কাস্টমসের আটক শাখায় জমা দেওয়া হয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬