খবর প্রতিদিন ২৪

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।ঞঠ ্ ঠরফবড়

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শুনানি শেষে মোজাফফর হোসেনকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। একই সঙ্গে তদন্ত সংস্থাকে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি ও ২৩ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

এর আগে গত মঙ্গলবার চিফ প্রসিকিউটরের আবেদনের ভিত্তিতে অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছিলেন বিশেষ আদালত।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো। পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গেও তার নিবিড় যোগাযোগ ছিলো বলে অভিযোগ রয়েছে।

প্রসিকিউশনের দাবি, মোজাফফর হোসেন ‘জনডু’ ছদ্মনামে যোগাযোগ রক্ষা করতেন এবং জুলাই অভ্যুত্থান চলাকালেও সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিলো।

চিফ প্রসিকিউটর আরও জানান, জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মোজাফফর হোসেনের সম্ভাব্য ভূমিকা এবং আওয়ামী লীগ সরকারের মেয়াদে সংঘটিত অন্য মানবতাবিরোধী অপরাধে তার কোনো সম্পৃক্ততা ছিলো কি না—তা বিস্তারিত তদন্তের জন্যই তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।ঞঠ ্ ঠরফবড়

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শুনানি শেষে মোজাফফর হোসেনকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। একই সঙ্গে তদন্ত সংস্থাকে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি ও ২৩ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

এর আগে গত মঙ্গলবার চিফ প্রসিকিউটরের আবেদনের ভিত্তিতে অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছিলেন বিশেষ আদালত।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো। পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গেও তার নিবিড় যোগাযোগ ছিলো বলে অভিযোগ রয়েছে।

প্রসিকিউশনের দাবি, মোজাফফর হোসেন ‘জনডু’ ছদ্মনামে যোগাযোগ রক্ষা করতেন এবং জুলাই অভ্যুত্থান চলাকালেও সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিলো।

চিফ প্রসিকিউটর আরও জানান, জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মোজাফফর হোসেনের সম্ভাব্য ভূমিকা এবং আওয়ামী লীগ সরকারের মেয়াদে সংঘটিত অন্য মানবতাবিরোধী অপরাধে তার কোনো সম্পৃক্ততা ছিলো কি না—তা বিস্তারিত তদন্তের জন্যই তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x