খবর প্রতিদিন ২৪

আফরোজা আব্বাস জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে।

মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে দেওয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে মিজ আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ এর ধারা-৮(১) এবং ধারা-৮ (২) অনুযায়ী সংস্থাটির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, যোগদানের তারিখ হতে পরবর্তী ২ বছরের জন্য তিনি চেয়ারম্যান হিসেবে থাকবেন। মেয়াদের মধ্যে সরকার ইচ্ছে করলে যেকোনো সময় নিয়োগ বাতিল করতে পারবে। তিনিও সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে যেকোনো সময় পদ ত্যাগ করতে পারবেন। নিয়োগটি অবৈতনিক বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বুধবার, ২২ জুলাই ২০২৬

আফরোজা আব্বাস জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে।

মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে দেওয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে মিজ আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ এর ধারা-৮(১) এবং ধারা-৮ (২) অনুযায়ী সংস্থাটির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, যোগদানের তারিখ হতে পরবর্তী ২ বছরের জন্য তিনি চেয়ারম্যান হিসেবে থাকবেন। মেয়াদের মধ্যে সরকার ইচ্ছে করলে যেকোনো সময় নিয়োগ বাতিল করতে পারবে। তিনিও সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে যেকোনো সময় পদ ত্যাগ করতে পারবেন। নিয়োগটি অবৈতনিক বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x