বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন
সারাবাংলা নাসিরনগরে নিখোঁজের ৭ ঘণ্টা পর কবরস্থানের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
logo

নাসিরনগরে নিখোঁজের ৭ ঘণ্টা পর কবরস্থানের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রতনপুর মনকোটা গ্রামে পুকুর থেকে চাঁদনী আক্তার (৯) ও নুরজাহান বেগম (৮) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার পর থেকে শিশু দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে রাত ৯টার দিকে তাদের বাড়ির পাশে রতনপুর কবরস্থান সংলগ্ন পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

নিহত চাঁদনী আক্তার রতনপুর মনকোটা গ্রামের বাসিন্দা। নুরজাহান বেগমও একই গ্রামের বাসিন্দা। দুজনেই সম্পর্কে প্রতিবেশী ও খেলার সাথী ছিল।

স্থানীয়রা জানান, অত্যন্ত মর্মান্তিক বিষয় হলো শিশু দুটি সাঁতার জানা সত্ত্বেও পুকুরের হাঁটু সমান পানিতে তাদের মৃত্যু হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা কেউ বুঝতে পারছেন না।

খুঁজুন