বাংলাদেশের দর্শক কীভাবে দেখবেন আসন্ন বিশ্বকাপ ফুটবল ২০২৬- এ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে। শেষ পর্যন্ত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন দেশের ফুটবলপ্রেমীরা। বাংলালিংক জানিয়েছে, তারা ২০২৬ ফুটবল বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে।
এর ফলে প্রতিষ্ঠানটির নিজস্ব ভিডিও স্ট্রিমিং সেবা ‘টফি’ (ঞড়ভভবব) অ্যাপের মাধ্যমে বাংলাদেশে বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। ফলে টেলিভিশন সম্প্রচারের অনিশ্চয়তার মধ্যেও মোবাইল ও ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখার সুযোগ নিশ্চিত হলো।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, টফি অ্যাপের মাধ্যমে খেলা দেখতে হলে নির্দিষ্ট ইন্টারনেট প্যাকেজ গ্রহণ করতে হবে। তবে কী ধরনের প্যাকেজে কী সুবিধা থাকবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে বাংলালিংকের করপোরেট ও নিয়ন্ত্রকবিষয়ক প্রধান কর্মকর্তা তাইমুর রহমান এক বিবৃতিতে বলেন, এ স্বত্ব পাওয়ার মাধ্যমে দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী যে কোনো জায়গা থেকে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন, শক্তিশালী নেটওয়ার্ক এবং প্রযুক্তিগত সক্ষমতার কারণে ব্যবহারকারীরা উন্নত মানের লাইভ সম্প্রচার পাবেন। অন্যদিকে, দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
ফলে যারা বড় পর্দায় বা প্রচলিত টিভিতে খেলা দেখার অপেক্ষায় ছিলেন, তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। এ নিয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট পক্ষগুলোর কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। উল্লেখ্য, আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। প্রায় এক মাসব্যাপী এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।
এবার প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে বিশ্বকাপে, যার ফলে ম্যাচ সংখ্যাও আগের চেয়ে বেড়ে যাচ্ছে। নতুন এই ফরম্যাটে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরটি আরও বিস্তৃত ও প্রতিযোগিতামূলক রূপ পাবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে বিশ্বকাপ ঘিরে দর্শকদের আগ্রহের পাশাপাশি দেখার মাধ্যম নিয়েও যে কৌতূহল ছিল, ডিজিটাল সম্প্রচারের এই ঘোষণা, সেই অপেক্ষায় কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে
মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে
বাংলাদেশের দর্শক কীভাবে দেখবেন আসন্ন বিশ্বকাপ ফুটবল ২০২৬- এ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে। শেষ পর্যন্ত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন দেশের ফুটবলপ্রেমীরা। বাংলালিংক জানিয়েছে, তারা ২০২৬ ফুটবল বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে। এর ফলে প্রতিষ্ঠানটির নিজস্ব ভিডিও স্ট্রিমিং সেবা ‘টফি’ (ঞড়ভভবব) অ্যাপের মাধ্যমে বাংলাদেশে বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। ফলে টেলিভিশন সম্প্রচারের অনিশ্চয়তার মধ্যেও মোবাইল ও ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখার সুযোগ নিশ্চিত হলো। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, টফি অ্যাপের মাধ্যমে খেলা দেখতে হলে নির্দিষ্ট ইন্টারনেট প্যাকেজ গ্রহণ করতে হবে। তবে কী
ধরনের প্যাকেজে কী সুবিধা থাকবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি। এ বিষয়ে বাংলালিংকের করপোরেট ও নিয়ন্ত্রকবিষয়ক প্রধান কর্মকর্তা তাইমুর রহমান এক বিবৃতিতে বলেন, এ স্বত্ব পাওয়ার মাধ্যমে দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী যে কোনো জায়গা থেকে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন, শক্তিশালী নেটওয়ার্ক এবং প্রযুক্তিগত সক্ষমতার কারণে ব্যবহারকারীরা উন্নত মানের লাইভ সম্প্রচার পাবেন। অন্যদিকে, দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ফলে যারা বড় পর্দায় বা প্রচলিত টিভিতে খেলা দেখার অপেক্ষায় ছিলেন, তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। এ নিয়ে এখন পর্যন্ত
সংশ্লিষ্ট পক্ষগুলোর কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। উল্লেখ্য, আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। প্রায় এক মাসব্যাপী এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। এবার প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে বিশ্বকাপে, যার ফলে ম্যাচ সংখ্যাও আগের চেয়ে বেড়ে যাচ্ছে। নতুন এই ফরম্যাটে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরটি আরও বিস্তৃত ও প্রতিযোগিতামূলক রূপ পাবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে বিশ্বকাপ ঘিরে দর্শকদের আগ্রহের পাশাপাশি দেখার মাধ্যম নিয়েও যে কৌতূহল ছিল, ডিজিটাল সম্প্রচারের এই ঘোষণা, সেই অপেক্ষায় কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত