বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
সারাবাংলা খুলনায় নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়ম কানুন সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিতকরণ কর্মসূচি
logo

খুলনায় নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়ম কানুন সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিতকরণ কর্মসূচি

ছাত্রছাত্রীদের নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করার জন্য কেএমপি’র কয়েকটি টিম আজ সোমবার ০১ সেপ্টেম্বর খুলনা নগরীর বিভিন্ন স্কুলে উপস্থিত হয়ে ‘রোড সেফটি’র উপর নির্মিত ভিডিও প্রদর্শন করছেন।

ছাত্রছাত্রীরা যাতে বাসা থেকে বের হয়ে নিরাপদে স্কুলে পৌঁছাতে পারে এবং নিরাপদে বাসায় ফিরতে পারে-সে বিষয়ে প্রয়োজনীয় বেশ কিছু টিপস্ এই ভিডিও’তে দেখানো হয়েছে। 

কেএমপি’র টিম সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলার উপায়, রাস্তা পারাপারের নিয়ম, যানবাহনে ওঠা ও নামার নিয়ম, ফুটপাত না থাকলে রাস্তায় হাঁটার নিয়ম ইত্যাদি জীবনরক্ষাকারী বিষয়ে আলোচনা করেন। 

রাস্তা ব্যবহারের জরুরি টিপস সম্পর্কে অবহিত করার পাশাপাশি কেএমপি’র টিম মানব পাচারের শিকার না হওয়া, মাদকাসক্তি থেকে দূরে থাকা, বাল্য বিবাহের কুফল, মোবাইল আসক্তি থেকে বেঁচে থাকা ইত্যাদি বিষয়েও মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন।

সেন্ট জোসেফ্‌স উচ্চ বিদ্যালয়ে কেএমপি টিমের নেতৃত্ব দেন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। মহেশ্বরপাশা কে,এম মাধ্যমিক বিদ্যালয়, মহেশ্বরপাশা মাধ্যমিক বিদ্যালয় এবং দেয়ানা মাধ্যমিক বিদ্যালয়ে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা। 

ঢাকাম্যাচ ইন্ড্রাষ্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়ে নেতৃত্ব দেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিঃ দায়িত্বে প্রসিকিউশন) জনাব শফিকুল ইসলাম এবং পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) জনাব মোঃ শিহাব করিম।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন