বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
সারাবাংলা খুলনায় অস্ত্র-গোলাবারুদসহ সাবেক যুবদল নেতা টুকু কে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে
logo

খুলনায় অস্ত্র-গোলাবারুদসহ সাবেক যুবদল নেতা টুকু কে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে

খুলনার লবনচরায় অস্ত্র ও গোলাবারুদসহ ৩১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করেছে। 

যৌথবাহিনী। শুক্রবার শেষ রাতে ৩১ নং ওয়ার্ড হাজী মালেক কবরস্থান সংলগ্ন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শারীরিকভাবে অসুস্থ থাকায় রাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেলে ভর্তি করা হয়। কামরুজ্জামান টুকু লবণচরা হাজি মালেক কবরস্থান এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে।

সাবেক যুবদল নেতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বলেন, পুলিশ ও সোনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী রাত ৩ টার দিকে টুকুর বাড়িতে অভিযান চালায়। 

এ সময় যৌথবাহিনীর সদস্যরা তার ঘর থেকে একটি এক নলা বন্দুক, ৯ রাউন্ড গুলি ও একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করে। রাতে গ্রেপ্তারের পর তাকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়। 

পরবর্তীতে যুবদল ৩১ নং ওয়ার্ডে সাবেক এই সভাপতি অসুস্থতা বোধ করলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন