খুলনা নগরীর লবণচরা থানাধীন দক্ষিণ মোহাম্মদ নগর সুইচগেট এলাকায় ইজি বাইকের ধাক্কায় মুনতাজিন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিশু দাকোপ উপজেলার কালাবগি গ্রামের সাদ্দাম সরদারের ছেলে।
খুলনায় ইজিবাইকের ধাক্কায় মুনতাজিন (৫) নামের এক শিুশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার ১৭ সেপ্টেম্বর বিকেল ৪ টার দিকে ওই শিশুটিকে লবণচরা থানাধীন দক্ষিণ মোহাম্মদ নগর স্লুইচগেট এলাকায় একটি ইজিবাইক ধাক্কা দেয়।
পরে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় জনতা ওই ইজিবাইক চালককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। মৃত শিশুটি দাকোপ উপজেলার কালাবগি গ্রামের সাদ্দাম সরদারের ছেলে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বিকেল ৪ টার দিকে ওই শিশুটিকে ইজিবাইক চালক ধাক্কা দেয়। ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়ে শিশুটি। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা ৭ টা ৫ মিনিটের সময়ে সে মারা যায়।
এর আগে স্থানীয় জনতা ইজিবাইক চালক আসাদুল ইসলামকে মারধর করে এবং পরবর্তীতে ইজিবাইক এবং তাকে থানায় সোপর্দ করে। চালক আসাদুলের শারীরিক অবস্থা খারাপ থাকায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
-খবরপ্রতিদিন/ সি.ব
খুলনার দক্ষিণ মোহাম্মদ নগর সুইচগেট সংলগ্ন ইজি বাইকের ধাক্কায় শিশু মর্মান্তিক মৃত্যু
খুলনার দক্ষিণ মোহাম্মদ নগর সুইচগেট সংলগ্ন ইজি বাইকের ধাক্কায় শিশু মর্মান্তিক মৃত্যু
খুলনা নগরীর লবণচরা থানাধীন দক্ষিণ মোহাম্মদ নগর সুইচগেট এলাকায় ইজি বাইকের ধাক্কায় মুনতাজিন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত শিশু দাকোপ উপজেলার কালাবগি গ্রামের সাদ্দাম সরদারের ছেলে।খুলনায় ইজিবাইকের ধাক্কায় মুনতাজিন (৫) নামের এক শিুশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার ১৭ সেপ্টেম্বর বিকেল ৪ টার দিকে ওই শিশুটিকে লবণচরা থানাধীন দক্ষিণ মোহাম্মদ নগর স্লুইচগেট এলাকায় একটি ইজিবাইক
ধাক্কা দেয়।পরে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় জনতা ওই ইজিবাইক চালককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। মৃত শিশুটি দাকোপ উপজেলার কালাবগি গ্রামের সাদ্দাম সরদারের ছেলে।লবণচরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বিকেল ৪ টার দিকে ওই শিশুটিকে ইজিবাইক চালক ধাক্কা দেয়। ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়ে শিশুটি। পরবর্তীতে
তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা ৭ টা ৫ মিনিটের সময়ে সে মারা যায়।এর আগে স্থানীয় জনতা ইজিবাইক চালক আসাদুল ইসলামকে মারধর করে এবং পরবর্তীতে ইজিবাইক এবং তাকে থানায় সোপর্দ করে। চালক আসাদুলের শারীরিক অবস্থা খারাপ থাকায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত