খুলনা সিটি করপোরেশনের উন্নয়ন কাজের টেন্ডার নিয়ে অনিয়ম-দু-র্নী-তি-র অভিযোগে দশটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নজরবন্দি করেছে দুদক। অভিযোগ রয়েছে, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের যোগসাজশে এসব প্রতিষ্ঠান প্রায় ৬০০ কোটি টাকার কাজ পেয়েছে।
দুদক সূত্রে জানা যায়, তালুকদার খালেক নিজের নামে-বেনামে প্রায় ৮০ ভাগ কাজ করেছেন। নিম্নমানের কাজ ও কমিশন বাণিজ্যের অভিযোগও পাওয়া গেছে। তদন্তে যেসব প্রতিষ্ঠান চিহ্নিত হয়েছে।
তাদের মধ্যে রয়েছে সেলিম হুজুরের হোসেইন ট্রেডার্স (৫২ কোটি টাকা) যুবলীগ নেতা তাজুল ইসলামের তাজুল ট্রেডার্স (৪০ কোটি টাকা) আওয়ামী লীগ নেতা আজাদের মেসার্স আজাদ ইঞ্জিনিয়ার্স (৪৫ কোটি টাকা) ও রোজা এন্টারপ্রাইজ (৩৬ কোটি টাকা)
এ বিষয়ে দুদক খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম জানান, তালুকদার খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে অ-বৈ-ধ সম্পদ অর্জনের সত্যতা মিলেছে। সিটি করপোরেশনের টেন্ডার অনিয়ম ও সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে তদন্ত চলছে।
-খবরপ্রতিদিন/ সি.ব
খুলনা সিটি কর্পোরেশনের ১০ ঠিকাদারি প্রতিষ্ঠান দুদকের নজরদারিতে রয়েছেন
খুলনা সিটি কর্পোরেশনের ১০ ঠিকাদারি প্রতিষ্ঠান দুদকের নজরদারিতে রয়েছেন
খুলনা সিটি করপোরেশনের উন্নয়ন কাজের টেন্ডার নিয়ে অনিয়ম-দু-র্নী-তি-র অভিযোগে দশটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নজরবন্দি করেছে দুদক। অভিযোগ রয়েছে, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের যোগসাজশে এসব প্রতিষ্ঠান প্রায় ৬০০ কোটি টাকার কাজ পেয়েছে।দুদক সূত্রে জানা যায়, তালুকদার খালেক নিজের নামে-বেনামে প্রায় ৮০ ভাগ
কাজ করেছেন। নিম্নমানের কাজ ও কমিশন বাণিজ্যের অভিযোগও পাওয়া গেছে। তদন্তে যেসব প্রতিষ্ঠান চিহ্নিত হয়েছে।তাদের মধ্যে রয়েছে সেলিম হুজুরের হোসেইন ট্রেডার্স (৫২ কোটি টাকা) যুবলীগ নেতা তাজুল ইসলামের তাজুল ট্রেডার্স (৪০ কোটি টাকা) আওয়ামী লীগ নেতা আজাদের মেসার্স আজাদ ইঞ্জিনিয়ার্স (৪৫
কোটি টাকা) ও রোজা এন্টারপ্রাইজ (৩৬ কোটি টাকা)এ বিষয়ে দুদক খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম জানান, তালুকদার খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে অ-বৈ-ধ সম্পদ অর্জনের সত্যতা মিলেছে। সিটি করপোরেশনের টেন্ডার অনিয়ম ও সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে তদন্ত চলছে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত