বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন
অপরাধ খুলনা নগরীর রুপসায় অস্ত্র-গুলিসহ চার মামলার আসামি কে গ্রেপ্তার করেছে পুলিশ
logo

খুলনা নগরীর রুপসায় অস্ত্র-গুলিসহ চার মামলার আসামি কে গ্রেপ্তার করেছে পুলিশ

খুলনায় অস্ত্র এবং গুলিসহ চার মামলার আসামি তানভীর ইসলাম নিলয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ১৭সেপ্টেম্বর বিকেল পৌনে ০৪ টার দিকে তাকে নগরীর খুলনা থানাধীন রূপসা স্ট্যান্ড রোড থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার নিলয় ওই এলাকার বাসিন্দা মনির হোসেনের ছেলে। সে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী বলে খুলনা থানার পুলিশ জানায়।

খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম নিলয়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে ইউনুস নামের অপর এক যুবককে চাঁদার দাবিতে স্টান্ড রোডে নিয়ে মারধর করতে থাকে। 

জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং ঘটনাস্থল ভিকটিম ইউনুসকে উদ্ধার করে। এ সময় পুলিশ নিলয়কে হাতেনাতে আটক করে।

পরবর্তীতে স্বীকারোক্তি মোতাবেক তার ঘর থেকে একটি সুটার গান এবং একটি গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, সোনাডাঙ্গা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে খুলনার অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ এবং তার গ্রুপের একাধিক সদস্যকে গ্রেপ্তার করা হয়। খুলনা থানায় দায়িত্ব নেওয়ার পর এটা তার প্রথম অভিযান। এলাকায় কোন সন্ত্রাসীদের স্থান হবেনা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন