বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন
সারাবাংলা খুলনা নগরীর পুরাতন রেলস্টেশনে দুর্বৃ‌ত্তের ধারা‌লো অ‌স্ত্রের আঘা‌তে যুবক গুরুতর জখম
logo

খুলনা নগরীর পুরাতন রেলস্টেশনে দুর্বৃ‌ত্তের ধারা‌লো অ‌স্ত্রের আঘা‌তে যুবক গুরুতর জখম

দুর্বৃ‌ত্তের ধারা‌লো অ‌স্ত্রের আঘা‌তে মোঃ হা‌বিব শেখ না‌মে এক যুবক গুরুতর আহত হ‌য়ে‌ছেন। গতকাল বৃহস্প‌তিবার গভীর রা‌তে নগরীর পুরাতন রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তরা তা‌কে কু‌পি‌য়ে ফে‌লে রে‌খে যায়। স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যায়।আহত যুবক শেখপাড়া লোহাপ‌ট্টি এলাকার বা‌সিন্দা রাজা শে‌খের ছে‌লে।

স্থানীয়রা জানায়, রেলস্টেশনের আশপাশে লোহা ও তামা চুরি হয়। সেই চোরাই লোহা-তামা খুলনা রেলওয়ে পুলিশের কাছে ওই যুবক ধরিয়ে দেয় এবং ক‌য়েকজন চো‌রের নামও পু‌লি‌শকে জা‌নি‌য়ে দেয়। বৃহস্প‌তিবার সকালে চুরির বিষয়ে ওই চোর‌দের সাথে তর্ক-বিতর্কও হয়। 

তার জের ধরে তারা হাবিব শেখকে ধারালো চাপাতি দিয়ে বাম হাঁটু, ডান হাঁটু, মাথার ডান পাশে, বাম হাতের কব্জিতে কুপিয়ে জখম করে এবং ডান পায়ের গোড়ালি কেটে জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

খুলনা থানার অ‌ফিসার ইনচার্জ শ‌ফিকুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আহত যুবক এবং যারা হামলা ক‌রে‌ছে তারা একসা‌থে চলা ফেরা করত। তারা রে‌লের বি‌ভিন্ন জি‌নিস চু‌রি করত। চু‌রির এক‌টি বিষয় নি‌য়ে তা‌দের ম‌ধ্যে মনমা‌লিন্য হয় এবং যার কার‌ণে অপর দুইজন তা‌কে কু‌পি‌য়ে জখম ক‌রে। এ হামলার সা‌থে যারা জ‌ড়িত তা‌দের গ্রেপ্তা‌রে অ‌ভিযান চালা‌নো হ‌চ্ছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন