বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
সারাবাংলা খুলনা নগরীর ৩১নং ওয়ার্ডের সাবেক যুবলীগ কর্মী আবু সাঈদ স্বপন কে গ্রেপ্তার করেছে পুলিশ
logo

খুলনা নগরীর ৩১নং ওয়ার্ডের সাবেক যুবলীগ কর্মী আবু সাঈদ স্বপন কে গ্রেপ্তার করেছে পুলিশ

খুলনা নগরীর লবণচরা থানা পুলিশ আজ রবিবার ০৭ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২ টার দিকে বান্দা বাজার এলাকা থেকে নগরীর ৩১নং ওয়ার্ডের সাবেক যুবলীগ কর্মী আবু সাঈদ স্বপন (৪৮) কে গ্রেপ্তার করেছে।

তিনি ওই মোল্লা পাড়া এলাকার বাসিন্দা এবং ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জালাল শেখের পুত্র।
লবণচরা থানা সূত্রে জানা গেছে, স্বপনের বিরুদ্ধে থানায় দায়ের করা মামলা নং-৫ (তারিখ: ৫-৯-২০২৫) এর ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মামলাটি ডি-এডুকেশন স্পেশাল পাওয়ার আইনের ১৫ ও ৩/২৫ ধারায় দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারের সময় পুলিশ স্বপনকে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে স্বপনের পরিবার দাবি করেছে, তিনি নির্দোষ এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হয়রানি করা হচ্ছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন