বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
সারাবাংলা ঝিনাইদহে অর্ধগলিত তোয়াজ উদ্দিনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ
logo

ঝিনাইদহে অর্ধগলিত তোয়াজ উদ্দিনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

ঝিনাইদহে তোয়াজ উদ্দিন শেখ (৫৫) নামের এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঐ ব্যক্তির লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে।

 যাতে লেখা রয়েছে, ‘একে মারার কারণ- সে মুহাম্মদ (সা.) কে গালি দিয়েছে, তার নামে খারাপ কথা বলেছে। আল্লাহু আকবর।’
গতকাল বুধবার ০৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

তোয়াজ ঐ গ্রামের হারিস আলী শেখের ছেলে। তিনি ঐ বাড়িতে একাই বসবাস করতেন। তার কোনো স্ত্রী-সন্তান ছিল না। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে প্রতিবেশী জহির ঐ বাড়ি থেকে দুর্গন্ধ পায়। পরে ঝিনাইদহ সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ এবং সিআইডি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে। যাতে লেখা রয়েছে, ‘একে মারার কারণ সে মুহাম্মদ (সা.) কে গালি দিয়েছে, তার নামে খারাপ কথা বলেছে। আল্লাহু আকবর।’

খুঁজুন