যুক্তরাষ্ট্র ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে ইরানের জাতীয় ফুটবল দলকে ভিসা দিয়েছে। ম্যাচ শুরুর মাত্র ১০ দিন আগে এ বিষয়ে অনিশ্চয়তার অবসান হলো। ভিসা অনুমোদনে বিলম্ব হওয়ায় ইরান তাদের প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিজুয়ানায় স্থানান্তর করে। দলটি ৭ জুন সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
শুক্রবার (৫ জুন) সামাজিকমাধ্যম 'এক্স' বিষয়টি নিশ্চিত করে পোস্ট দেন টম ব্যারাক। বলেন, বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরানের জাতীয় ফুটবল দলের ভিসা প্রক্রিয়াকরণের জন্য আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের জন্য আমি গর্বিত।
তবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, জাতীয় দলের কিছু কারিগরি ও প্রশাসনিক কর্মকর্তার ভিসা এখনও অনুমোদন করা হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান ফুটবল ফেডারেশন।
এদিকে সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের বিশ্বকাপ প্রতিনিধি দলে এমন কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না যাদের সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সম্পর্ক রয়েছে।
এর আগে, গত ডিসেম্বরে আইআরজিসির সাবেক কমান্ডার হওয়ায় ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভিসা পাননি ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ। পরে ভিসা জটিলতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ইরান শেষ মুহূর্তে তাদের দলের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানায় স্থানান্তর করে।
বিশ্বকাপের আগে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র
বিশ্বকাপের আগে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে ইরানের জাতীয় ফুটবল দলকে ভিসা দিয়েছে। ম্যাচ শুরুর মাত্র ১০ দিন আগে এ বিষয়ে অনিশ্চয়তার অবসান হলো। ভিসা অনুমোদনে বিলম্ব হওয়ায় ইরান তাদের প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিজুয়ানায় স্থানান্তর করে। দলটি ৭ জুন সেখানে পৌঁছানোর কথা রয়েছে। শুক্রবার (৫ জুন) সামাজিকমাধ্যম 'এক্স' বিষয়টি নিশ্চিত করে পোস্ট দেন টম ব্যারাক। বলেন, বিশ্বকাপে অংশ নিতে
যাওয়া ইরানের জাতীয় ফুটবল দলের ভিসা প্রক্রিয়াকরণের জন্য আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের জন্য আমি গর্বিত। তবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, জাতীয় দলের কিছু কারিগরি ও প্রশাসনিক কর্মকর্তার ভিসা এখনও অনুমোদন করা হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান ফুটবল ফেডারেশন। এদিকে সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের বিশ্বকাপ প্রতিনিধি দলে এমন কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশের
অনুমতি দেওয়া হবে না যাদের সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সম্পর্ক রয়েছে। এর আগে, গত ডিসেম্বরে আইআরজিসির সাবেক কমান্ডার হওয়ায় ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভিসা পাননি ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ। পরে ভিসা জটিলতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ইরান শেষ মুহূর্তে তাদের দলের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানায় স্থানান্তর করে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত