শনিবার, ৬ জুন ২০২৬
logo
Breaking News
সাভার বিরুলিয়ার ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার:ঘাতক জালু মোল্লা গ্রেফতার ঝালকাঠিতে বিএনপি কর্মী এমরাজকে অটোরিকশা উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন এ্যাড. শাহাদাত হোসেন পাবনায় প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে গণপিটুনি সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের সামনেই এনসিপির নেতা কর্মীদের উপর বিএনপির হামলা আহত- ১০ শিক্ষকের সাথে বিয়ে হলো জনপ্রিয় টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর অস্তিত্বের সংকটে রূপসী বাংলা: নদী, মাটি আর বনের কান্না, মুক্তির পথ কোন দিকে? তুরস্ক-বাংলাদেশের সম্পর্ক সাধারণ স্বার্থের ঊর্ধ্বে : হাকান ফিদান সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
বিনোদন শিক্ষকের সাথে বিয়ে হলো জনপ্রিয় টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর
logo

শিক্ষকের সাথে বিয়ে হলো জনপ্রিয় টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর

জনপ্রিয় টিভি উপস্থাপিকা ও নাসিরনগরের মেয়ে দীপ্তি চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। 

৫ জুন রোজ শুক্রবার রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে পারিবারিক আয়োজনে তার আকদ সম্পন্ন হয়।

দীপ্তি চৌধুরীর স্বামী ড. মুশতাক ইবনে আইয়ুব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক। ড. মুশতাক যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত আছেন।

বিয়ের বিষয়টি দীপ্তি চৌধুরী নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিকভাবে আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বৃহত্তর পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। নতুন জীবনের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
নাসিরনগরের পরিচিত মুখ দীপ্তি চৌধুরীর বিয়ের খবরে এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। শুভানুধ্যায়ীরা নবদম্পতিকে শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন।
দীপ্তি চৌধুরী ও ড. মুশতাক ইবনে আইয়ুবের দাম্পত্য জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এমন প্রত্যাশা সকলের।

খুঁজুন