মেহেদী হাসান,ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার বাসিন্দা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র তৃনমূল কর্মী মো: এমরাজ হাওলাদারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাত হোসেন।
শনিবার (০৬ জুন, ২০২৬) রাত ৮:০০ ঘটিকায় শহরের মহিলা কলেজ রোড এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাহাদাত হোসেন উপস্থিত থেকে মো: এমরাজ হাওলাদারের হাতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তুলে দেন। এর মাধ্যমে একজন তৃণমূল কর্মীর স্থায়ী উপার্জনের পথ সুগম হলো।
অটোরিকশা হস্তান্তরকালে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন,
"বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় ত্যাগী ও লড়াকু কর্মীদের মূল্যায়ন করে। দলের প্রতিটি কর্মীর সুখে-দুঃখে পাশে থাকা আমাদের দায়িত্ব। আগামীতেও দলের তৃণমূল কর্মীদের যেকোনো প্রয়োজনে আমরা সর্বদা পাশে থাকবো।"
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, মো: মাসুম খান,মেহেদী হাসান।
উপহার হিসেবে অটোরিকশা পেয়ে মো: এমরাজ হাওলাদার আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
ঝালকাঠিতে বিএনপি কর্মী এমরাজকে অটোরিকশা উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন এ্যাড. শাহাদাত হোসেন
ঝালকাঠিতে বিএনপি কর্মী এমরাজকে অটোরিকশা উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন এ্যাড. শাহাদাত হোসেন
মেহেদী হাসান,ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার বাসিন্দা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র তৃনমূল কর্মী মো: এমরাজ হাওলাদারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাত হোসেন। শনিবার (০৬ জুন, ২০২৬) রাত ৮:০০ ঘটিকায় শহরের মহিলা কলেজ রোড এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাহাদাত হোসেন উপস্থিত থেকে মো: এমরাজ হাওলাদারের
হাতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তুলে দেন। এর মাধ্যমে একজন তৃণমূল কর্মীর স্থায়ী উপার্জনের পথ সুগম হলো। অটোরিকশা হস্তান্তরকালে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় ত্যাগী ও লড়াকু কর্মীদের মূল্যায়ন করে। দলের প্রতিটি কর্মীর সুখে-দুঃখে পাশে থাকা আমাদের দায়িত্ব। আগামীতেও দলের তৃণমূল কর্মীদের যেকোনো প্রয়োজনে আমরা
সর্বদা পাশে থাকবো।" এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, মো: মাসুম খান,মেহেদী হাসান। উপহার হিসেবে অটোরিকশা পেয়ে মো: এমরাজ হাওলাদার আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত