এস কে সরকার, পাবনা প্রতিনিধি :পাবনার ভাঙ্গুড়ায় সরকারি সুবিধা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সোহেল রানা নামক এক বিএনপি নেতাকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার পৌর সদরের বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সোহেল রানা স্থানীয় পাড় ভাঙ্গুড়া ইউনিয়ননের ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বলে জানা গেছে । প্রতারণার বিষয়টি নিয়ে শনিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর বিষয়টি প্রকাশ্যে উঠে আসে।
ভুক্তভোগির লিখিত অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সরকারি চাউলের কার্ড, নলকূপ, ভিজিডি চাউলের কার্ড, সরকারি ঘর প্রদানের কথা বলে টাকা নিয়েছেন বলে হাজার হাজার টাকা নিয়েছেন। টাকা নিলেও সেই সকল প্রতিশ্রুতি পূরণ না করার কারণে অভিযোগকারীদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করে। এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তেজিত জনতা অভিযুক্ত নেতা সোহেল রানাকে আটক করে মারধর করেন।
এ ঘটনার পর উত্তেজিত জনতা সোহেল রানাকে ধরে নিয়ে ভাঙ্গুড়া থানার ওসির নিকট নিয়ে যায়। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন থানা পুলিশ ।
এই ঘটনা সূত্রপাত ধরে, শনিবার দুপুরের দিকে ভুক্তভোগী প্রায় ৩০ জন ব্যক্তি থানায় হাজির হয়ে প্রতারণার প্রতিকার থেকে লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেছেন, “সরকারি সুবিধা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
পাবনায় প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে গণপিটুনি
পাবনায় প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে গণপিটুনি
এস কে সরকার, পাবনা প্রতিনিধি :পাবনার ভাঙ্গুড়ায় সরকারি সুবিধা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সোহেল রানা নামক এক বিএনপি নেতাকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার পৌর সদরের বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সোহেল রানা স্থানীয় পাড় ভাঙ্গুড়া ইউনিয়ননের ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বলে জানা গেছে । প্রতারণার বিষয়টি নিয়ে শনিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর বিষয়টি প্রকাশ্যে উঠে আসে। ভুক্তভোগির লিখিত
অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সরকারি চাউলের কার্ড, নলকূপ, ভিজিডি চাউলের কার্ড, সরকারি ঘর প্রদানের কথা বলে টাকা নিয়েছেন বলে হাজার হাজার টাকা নিয়েছেন। টাকা নিলেও সেই সকল প্রতিশ্রুতি পূরণ না করার কারণে অভিযোগকারীদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করে। এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তেজিত জনতা অভিযুক্ত নেতা সোহেল রানাকে আটক করে মারধর করেন। এ ঘটনার পর উত্তেজিত জনতা সোহেল রানাকে ধরে নিয়ে
ভাঙ্গুড়া থানার ওসির নিকট নিয়ে যায়। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন থানা পুলিশ । এই ঘটনা সূত্রপাত ধরে, শনিবার দুপুরের দিকে ভুক্তভোগী প্রায় ৩০ জন ব্যক্তি থানায় হাজির হয়ে প্রতারণার প্রতিকার থেকে লিখিত অভিযোগ দেন। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেছেন, “সরকারি সুবিধা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত