রবিবার, ৭ জুন ২০২৬
logo
Breaking News
সাভার বিরুলিয়ার ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার:ঘাতক জালু মোল্লা গ্রেফতার ঝালকাঠিতে বিএনপি কর্মী এমরাজকে অটোরিকশা উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন এ্যাড. শাহাদাত হোসেন পাবনায় প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে গণপিটুনি সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের সামনেই এনসিপির নেতা কর্মীদের উপর বিএনপির হামলা আহত- ১০ শিক্ষকের সাথে বিয়ে হলো জনপ্রিয় টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর অস্তিত্বের সংকটে রূপসী বাংলা: নদী, মাটি আর বনের কান্না, মুক্তির পথ কোন দিকে? তুরস্ক-বাংলাদেশের সম্পর্ক সাধারণ স্বার্থের ঊর্ধ্বে : হাকান ফিদান সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
সারাবাংলা সাভার বিরুলিয়ার ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার:ঘাতক জালু মোল্লা গ্রেফতার
logo

সাভার বিরুলিয়ার ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার:ঘাতক জালু মোল্লা গ্রেফতার

 সাভার বিরুলিয়া ইউনিয়নে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের চাঞ্চল্যকর তথ্য মিলেছে। ৫ জুন মরদেহ উদ্ধারের পরপরই অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল আসামি জালাল মোল্লা ওরফে জালু মোল্লাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে বিরুলিয়া ক্যাম্পের পুলিশ।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বিরুলিয়া ইউনিয়নের সারুলিয়া সাকিনের ‘আইজাহ ফুড কোম্পানি’র পূর্ব পাশে অবস্থিত বসুন্ধরা কোম্পানির একটি ডোবা থেকে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​নিহত বৃদ্ধের নাম দেলোয়ার হোসেন (৬০)। তিনি শরীয়তপুর জেলার জাজিরা থানার গঙ্গানগর এলাকার রশিদ কয়েলের ছেলে। মৃত দেলোয়ার হোসেন বর্তমানে মিরপুরের মাজার রোড সংলগ্ন লালকুঠি এলাকায় বসবাস করতেন।

​বিরুলিয়া ক্যাম্পের পুলিশের দ্রুত অভিযান ও আসামি গ্রেফতার,ঘটনার রহস্য উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাৎক্ষণিক তৎপরতা শুরু করেন। বিরুলিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) আল আমিন-এর নেতৃত্বে পুলিশের একটি দল সারুলিয়া এলাকায় অভিযান করে আসামি জালাল মোল্লা ওরফে জালু মোল্লাকে (পিতা- রফিক মোল্লা) গ্রেফতার করে।

বিরুলিয়া ক্যাম্পের পুলিশ জানান,নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্ট হবে।

​এই হত্যাকাণ্ডের ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশ।

খুঁজুন