বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
সারাবাংলা বেনাপোল স্থলবন্দরে ভারতীয় কাঁচা মরিচবাহী ট্রাকে পিস্তল গুলিসহ চালক ও হেলপার আটক
logo

বেনাপোল স্থলবন্দরে ভারতীয় কাঁচা মরিচবাহী ট্রাকে পিস্তল গুলিসহ চালক ও হেলপার আটক

ভারতীয় কাঁচামরিচবাহী ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩পিস এয়ারগুলি সহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। 

আজ রোববার ০৭ সেপ্টেম্বর দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বেনাপোল আইসিপি কার্গো ইয়ার্ড টার্মিনালের আমদানি-রপ্তানি মেইন গেটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভারতীয় নাগরিক গাড়িচালক জাসপাল সালুজা ছেলে গুরজীত সালুজা (৩১)এবং হেলপার মালকিয়া নাওয়াদির ছেলে রাম দাস নাওয়াদি (২৪)।উভয়েই মধ্যপ্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা ।

বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর হাবিলদার মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল ভারতীয় ট্রাক CG 04PU 5288 নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩টি এয়ারগুলি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রথমবারের মতো বাংলাদেশে কাচাঁ মরিচবাহী ট্রাক নিয়ে এসেছেন। নিজেদের নিরাপত্তার জন্য ভারতের স্থানীয় বাজার থেকে এয়ার পিস্তলটি কিনেছেন তারা।

জানা যায়, আটক ট্রাকের কাচাঁ মরিচের আমদানিকারক প্রতিষ্ঠান শিমু এন্টারপ্রাইজ, ঢাকা। এর সিএন্ডএফ এজেন্ট ওমর এন্ড সন্স। আটক ভারতীয় নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি’র সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি আমদানিকৃত একটি পণ্যবাহী ট্রাকের ড্রাইভার একটি পিস্তল বহন করে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। 

এ ধরনের সংবাদের ভিত্তিতে ওই পন্যবাহী ট্রাক তল্লাশি করে একটি এয়ার পিস্তল সহ কিছু গুলি জব্দ করা হয়েছে। মামলা দিয়ে আটক চালক ও হেলপারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন