বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
সারাবাংলা বাগেরহাটে সাড়ে সাত কেজি গাজাসহ দুই মাদক কারবারি কে পুলিশ আটক করেছে
logo

বাগেরহাটে সাড়ে সাত কেজি গাজাসহ দুই মাদক কারবারি কে পুলিশ আটক করেছে

 বাগেরহাটে সাড়ে সাত কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর গভীর রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সেনের টিকিকাটা গ্রামের মানিক হাওলাদারের ছেলে ইয়ামিন হাওলাদার (১৯) ও বাগেরহাট সদর উপজেলার কারাপাড়া গ্রামের কিসমত খানের ছেলে মো: মিরাজ খান (৩০)। ইয়ামিন সোনাতলা এলাকায় এবং মিরাজ পচাদিঘী সংলগ্ন এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, রাতে শহরের সোনাতলা এলাকার ইয়ামিন হাওলাদারের ভাড়া বাসায় অভিযান চালিয়ে এক কেজি গাজা উদ্ধার করে পুলিশ সদস্যরা। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী লুকিয়ে রাখা একটি ড্রামের মধ্য থেকে আরও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা।

এদিকে পচাদিঘী  সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাজাসহ মোঃ মিরাজ খানকে আটক করে পুলিশ। 

আজ শুক্রবার ০৫ সেপ্টেম্বর বিকেলে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খুঁজুন