বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী
রাজধানী ইয়াবা ও গাঁজা এবং ফেন্সিডিল ও বিদেশী মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার
logo

ইয়াবা ও গাঁজা এবং ফেন্সিডিল ও বিদেশী মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

গতকাল ১৭/০৭/২০২৫ তারিখ রাত আনুমানিক ২০.১৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীণ মুরাপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। 

উক্ত অভিযানে মাদক বহনকালে আনুমানিক ৯৬,০০০/- (ছিয়ান্নব্বই হাজার) টাকা মূল্যমানের ৩২০ (তিনশত বিশ) পিস ইয়াবা ও আনুমানিক ১,২০০/- (এক হাজার দুইশত) টাকা মূল্যমানের ১৫ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম আসামী মাজেদা (৪২), স্বামী- হারুন অর রশীদ, সাং- দড়িকান্দি, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ বলে জানা যায়।

অপর আরেকটি অভিযানে গতকাল ১৭/০৭/২০২৫ তারিখ রাত আনুমানিক ২১.৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন ডেমরা চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। 

উক্ত অভিযানে মাদক বহনকালে আনুমানিক ২,৯৫,০০০/-(দুই লক্ষ পঁচানব্বই হাজার) টাকা মূল্যমানের ৫৯ (উনষাট) বোতল ফেন্সিডিল ও একটি কালো শপিং ব্যাগের মধ্যে কর্ক যুক্ত ০১টি কাঁচের বোতলে রক্ষিত ০১ লিটার বিদেশী মদ উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আরিফ মোল্লা (২৪), পিতা- মো: কবির মোল্লা, সাং- মাঝিনা নদীর পাড়, থানা- রুপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ বলে জানা যায়। 

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামি’দ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল ও বিদেশী মদ’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। 

গ্রেফতারকৃত আসামি’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন