মানব ও সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ এওয়ার্ডে ভূষিত হয়েছেন লায়ন্স ক্লাব অব শান্তিনগর নাভানার প্রেসিডেন্ট সৈয়দ সাজ্জাদ মোরশেদ সোহান।
আজ (২ জুন, ২০২৬) রাজধানী ঢাকার অভিজাত হোটেল শেরাটনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘লায়ন্স কনভেনশন ২০২৬’-এ তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। কনভেনশনে সমাজসেবার বিভিন্ন ক্যাটাগরিতে দেশের বিভিন্ন ক্লাব ও ব্যক্তিকে এই বিশেষ এওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন সুলতান আহমদ বাবু এমপি মহোদয় এবং লায়ন্স ক্লাবের বিভিন্ন জেলার সম্মানিত গভর্নরগণ।
পুরস্কার বিতরণী মঞ্চে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
লায়ন্স গভর্নর ড. সারোয়ার জামিল,লায়ন বেনজীর আহমেদ, লায়ন এমজেএফ দেওয়ান নাসির লায়ন মোস্তফা কামাল এমজেএফ-সহ লায়ন্স ক্লাবের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
দেশজুড়ে ছড়িয়ে থাকা লায়ন্স ক্লাবের বিপুলসংখ্যক ডেলিকেট ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই কনভেনশনটি মিলনমেলায় পরিণত হয়। লায়ন্স ক্লাব অব শান্তিনগর নাভানার প্রেসিডেন্ট হিসেবে সৈয়দ সাজ্জাদ মোরশেদ সোহানের এই প্রাপ্তিতে তাঁর শুভাকাঙ্ক্ষী ও ক্লাবের সদস্যরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এওয়ার্ড প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় সৈয়দ সাজ্জাদ মোরশেদ সোহান মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মানবসেবার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাজসেবায় বিশেষ অবদান: লায়ন্স কনভেনশনে এওয়ার্ড পেলেন সৈয়দ সাজ্জাদ মোরশেদ সোহান
সমাজসেবায় বিশেষ অবদান: লায়ন্স কনভেনশনে এওয়ার্ড পেলেন সৈয়দ সাজ্জাদ মোরশেদ সোহান
মানব ও সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ এওয়ার্ডে ভূষিত হয়েছেন লায়ন্স ক্লাব অব শান্তিনগর নাভানার প্রেসিডেন্ট সৈয়দ সাজ্জাদ মোরশেদ সোহান। আজ (২ জুন, ২০২৬) রাজধানী ঢাকার অভিজাত হোটেল শেরাটনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘লায়ন্স কনভেনশন ২০২৬’-এ তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। কনভেনশনে সমাজসেবার বিভিন্ন ক্যাটাগরিতে দেশের বিভিন্ন ক্লাব ও ব্যক্তিকে এই বিশেষ এওয়ার্ড প্রদান
করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন সুলতান আহমদ বাবু এমপি মহোদয় এবং লায়ন্স ক্লাবের বিভিন্ন জেলার সম্মানিত গভর্নরগণ। পুরস্কার বিতরণী মঞ্চে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন:লায়ন্স গভর্নর ড. সারোয়ার জামিল,লায়ন বেনজীর আহমেদ, লায়ন এমজেএফ দেওয়ান নাসির লায়ন মোস্তফা কামাল এমজেএফ-সহ লায়ন্স ক্লাবের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। দেশজুড়ে ছড়িয়ে থাকা লায়ন্স ক্লাবের বিপুলসংখ্যক ডেলিকেট ও
বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই কনভেনশনটি মিলনমেলায় পরিণত হয়। লায়ন্স ক্লাব অব শান্তিনগর নাভানার প্রেসিডেন্ট হিসেবে সৈয়দ সাজ্জাদ মোরশেদ সোহানের এই প্রাপ্তিতে তাঁর শুভাকাঙ্ক্ষী ও ক্লাবের সদস্যরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এওয়ার্ড প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় সৈয়দ সাজ্জাদ মোরশেদ সোহান মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মানবসেবার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত