বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
জাতীয় নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
logo

নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন দেশে মানসম্মত শিক্ষা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ সুরক্ষার লক্ষ্যে সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে।

বুধবার (৩ জুন) রাজধানীর আগা খান একাডেমি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার একটি সমন্বিত ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে সব শিক্ষার্থী মানসম্মত শিক্ষা পাওয়ার সমান সুযোগ পাবে। এ উদ্যোগের অংশ হিসেবে দেশের সব ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি একীভূত নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, নতুন ব্যবস্থায় শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফলই করবে না, বরং সমালোচনামূলক চিন্তা, উদ্ভাবনী সক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলি অর্জনের সুযোগ পাবে।

ববি হাজ্জাজ বলেন, বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম যে ধারাতেই পড়ুক না কেন, সব শিক্ষার্থীর জন্য জাতীয় মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জনের সমান সুযোগ নিশ্চিত করতে চায় সরকার।

পরিদর্শনকালে তিনি আগা খান একাডেমির শিক্ষার্থী প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের গবেষণা প্রকল্প, উদ্ভাবনী উদ্যোগ ও সৃজনশীল উপস্থাপনা পর্যালোচনা করেন।

এ সময় তিনি প্রতিষ্ঠানের আধুনিক শিক্ষাদান পদ্ধতি ও নেতৃত্ব বিকাশ কর্মসূচির প্রশংসা করেন এবং দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও গবেষণা ও সৃজনশীল শিক্ষাচর্চা আরও বিস্তারের আহ্বান জানান।

পরিদর্শনকালে একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুঁজুন