বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
জাতীয় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী
logo

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী

৪০ বছর পর আবারও দায়িত্ব পেতে যাচ্ছেন একজন বাংলাদেশি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে। এ পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। গোপন ভোটাভুটিতে ১৯০টি সদস্য দেশের মধ্যে ৯৯ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস. কাকোরিস পান ৯১ ভোট।

জাতিসংঘ সূত্রে জানা যায়, সংস্থাটির পাঁচটি আঞ্চলিক গোষ্ঠী পর্যায়ক্রমে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে থাকে। এবারের পালা পড়ে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওপর, সেই ধারাবাহিকতায় এই দায়িত্ব পান খলিলুর রহমান।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির প্রধান দায়িত্ব হলো সাধারণ পরিষদের অধিবেশন পরিচালনা করা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা সমন্বয় করা। এই পদটি মূলত নিরপেক্ষ ভূমিকার, যেখানে সব সদস্য রাষ্ট্রের আস্থা বজায় রেখে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এগিয়ে নিতে হয়।

জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদনের সাবেক প্রধান লেখক ও পরিচালক ড. সেলিম জাহান বলেন, সভাপতির অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো কার্যক্রম পরিচালনায় সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা এবং কোনো পক্ষপাত না দেখানো।

একটি গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব নিতে যাচ্ছেন খলিলুর রহমান। এ সময়ে জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান থাকবে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হবে।

সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবির বলেন, সাধারণ পরিষদের সভাপতি মূলত সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা সমন্বয় করেন এবং কনসেনসাস বা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখেন।

জাতিসংঘের সাধারণ পরিষদে রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। তাদের সঙ্গে সমন্বয়, আলোচনা পরিচালনা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সভাপতির ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, জাতিসংঘের শান্তিরক্ষা বাজেট অনুমোদনসহ গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত সাধারণ পরিষদে গৃহীত হয়, যেখানে সভাপতির ভূমিকা কার্যকর থাকে।

প্রতি দুই বছর অন্তর জাতিসংঘের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে পুরো সংস্থার অর্থনৈতিক কাঠামো নির্ধারণ করা হয়।

এছাড়া নিরাপত্তা পরিষদ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হলে অনেক ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোর প্রস্তাব সাধারণ পরিষদে আনা হয়, যেখানে সভাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ইউএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক সংকট, জাতিসংঘ সংস্কার এবং নেতৃত্ব পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ সময়ে এই দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন খলিলুর রহমান।

খুঁজুন