বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
রাজধানী ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
logo

ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাদেক (২৪) ২। মোঃ রমজান (২৫) ৩। সৈয়দ নূর (২৫) ও ৪। মোঃ নাসির উদ্দিন (১৯)। 

শনিবার (২৯ নভেম্বর ২০২৫) দুপুর ২:০০ ঘটিকায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কক্সবাজার জেলার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প হতে চারজন মাদক ব্যবসায়ী বিশেষ কায়দায় পেটের ভেতর ইয়াবা লুকিয়ে ঢাকার জেনেভা ক্যাম্পে প্রবেশ করেছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তাদের পেটের ভেতর ইয়াবা রয়েছে। পরবর্তীতে তাদের দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে করে চিকিৎসকরা পেটের ভেতর বিশেষ কোনো বস্তু থাকার বিষয়টি নিশ্চিত করেন। এরপর চিকিৎসকদের তত্ত্বাবধানে পায়ুপথের মাধ্যমে মোট ৭,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট বের করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে ইয়াবাগুলো জব্দ করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা  হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন