বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
রাজধানী *উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার*
logo

*উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার*

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। শাহ আলম (৪৭), ২। মোঃ সোহেল রানা (৩০), ৩। মোঃ রাকিবুল হাসান (৩০), ৪। মোঃ ফারদীন ইসলাম (১৯), ৫। রাকিবুর হাসান (১৯) ৬। স্বাধীন প্রামানিক (৪১), ৭। মোঃ সুজন মিয়া (২৫), ৮। মোঃ সিয়াম আহমেদ, ৯। মোঃ লিটন মিয়া (২৭) ও ১০। মোঃ সোহেল রানা (১৯)। এসময়  গ্রেফতারকৃত  শাহ আলমের হেফাজত হতে ১৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) উত্তরা পূর্ব থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯ জনকে গ্রেফতার করে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে শাস্তি প্রদান করা হয়। গ্রেফতারকৃত শাহ আলমকে উত্তরা পূর্ব থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন