বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজধানী *উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার*
logo

*উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার*

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-  ১। শাকিল আহাম্মদ (৩০) ২। সাদ ইবনে মাহবুব (২২) ৩। কাওছার হোসেন (১৯) ৪। মোঃ সজীব (১৭) ৫। মোঃ জুনায়েদ (১৪) ৬। মোঃ নুশিন (১৬) ৭। মাকসুদ ইসলাম মিথিল (২১) ৮। মোঃ সানি (২০) ৯। মোঃ ইব্রাহিম (৩০) ১০। মোঃ জাকির হোসেন (২৭) ১১। মোঃ ইয়ামিন (২১) ১২। মোঃ পারভেজ (১৯) ১৩। মোঃ সালাম চৌধুরী (৩৫) ১৪। মোঃ নাসির উদ্দিন নাঈম (২৩) ১৫। আলী হোসেন (২২) ও ১৬। মোঃ সাকিল (২৫)। 

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। এ সময় তাদের হেফাজত হতে দুইটি পিভিসি ব্যানার, তিনটি মোবাইল ফোন, দুইটি লোহার তৈরী ধারালো দা, দুইটি হাতুড়ি, দুইটি চাকু, পাঁচ পুরিয়া গাঁজা, এক পিস ইয়াবা ও এক পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন