বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজধানী ট্রাফিক পুলিশ কর্তৃক তিন ছিনতাইকারী আটক
logo

ট্রাফিক পুলিশ কর্তৃক তিন ছিনতাইকারী আটক

রাজধানীর সবুজবাগ এলাকায় মানিকনগর ক্রসিংয়ে একটি রিক্সা আটকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির  ট্রাফিক মতিঝিল বিভাগ।

আটককৃতরা হলো- ১। শহিদুল ইসলাম (২০) ২। নাহিদ (২০) ও ৩। জীবন (২১) ।
 ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ  শুক্রবার (৮ আগস্ট) সবুজবাগ ট্রাফিক জোনের মানিকনগর ক্রসিংয়ে ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট খোন্দকার অহিদুজ্জামান রাজিব ও সঙ্গীয় ফোর্স।

 দায়িত্ব পালনকালে  সকাল ১০:১৫  ঘটিকায় হঠাৎ রাস্তার পূর্ব পাশ থেকে চিৎকার শুনে তারা দৌঁড়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন তিনজন ছিনতাইকারী পুলিশ পরিচয় দিয়ে একটি রিকশার যাত্রীর কাছ থেকে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে। তাৎক্ষণিক তারা  ছিনতাইকারীদের হাতেনাতে আটক করেন।

আটককৃত ছিনতাইকারীদের মুগদা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন