শুক্রবার, ১২ জুন ২০২৬
logo
Breaking News
নবীনগরের টিয়ারায় সংঘটিত সংঘর্ষে একজন নিহতের ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পোনাবালিয়ায় গণসংযোগে ব্যস্ত সময় কাটছে এ্যাড. মুবিনের, পরিবর্তনের স্বপ্ন দেখছেন ভোটাররা তিন দেশে মহাযজ্ঞ, তিন রাতে তিন উৎসব: পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের! বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের কেএমপির বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার ৫৫ প্রশাসনের হস্তক্ষেপে ঝালকাঠির ঐতিহ্যবাহী বারোচালা ভাঙার কাজ স্থগিত খুলনায় ড্রেনেজ ও রাস্তা সংস্কারে জোর: বয়রা মেইন রোড বাইলেন পরিদর্শনে কেসিসি প্রশাসক জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার পাবে ২০ হাজার টাকা মাসিক ভাতা ক্লাস রুমে চলন্ত ফ্যান মাথায় পড়ে শিক্ষার্থী আহত
ফুটবল তিন দেশে মহাযজ্ঞ, তিন রাতে তিন উৎসব: পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের!
logo

তিন দেশে মহাযজ্ঞ, তিন রাতে তিন উৎসব: পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের!

অবশেষে ফুরোলো অপেক্ষার প্রহর। আজ রাতেই উত্তর আমেরিকা মেতে উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহোৎসবে। তবে এবারের বিশ্বকাপ শুধু মাঠের লড়াইয়েই অনন্য নয়, এর উদ্বোধনী আয়োজনও ছড়াচ্ছে ত্রিমাত্রিক উত্তেজনা। কাতার বিশ্বকাপের মতো কেবল একটি নয়, এবার কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো—তিন আয়োজক দেশেই আলাদাভাবে বসছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

​বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য সুখবর হচ্ছে, ঘরে বসেই টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে এই বর্ণিল উৎসব সরাসরি উপভোগ করা যাবে।
​১. প্রথম ধামাকা: মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা (১১ জুন)
​আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে মেক্সিকো সিটির বিখ্যাত এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। ল্যাটিন ঐতিহ্য আর আধুনিক সুরের মেলবন্ধনে সাজানো এই মঞ্চের মূল আকর্ষণ:

​শাকিরা ও বার্না বয়: ল্যাটিন পপ কুইন শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয় যৌথভাবে গাইবেন এবারের আসরের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’।

​অন্যান্য তারকা: মঞ্চ মাতাতে আরও থাকছেন জে বালভিন এবং বিখ্যাত পপ ব্যান্ড মানা।

​উদ্বোধনী অনুষ্ঠান শেষেই মাঠে গড়াবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচ।

​২. দ্বিতীয় ধামাকা: টরন্টোর বিএমও ফিল্ড (১২ জুন)
​শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে কানাডার টরন্টোতে বসবে বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী আসর। কানাডিয়ান সংস্কৃতি ও ঐতিহ্যের চাদরে মোড়ানো এই অনুষ্ঠানের লাইনআপে থাকছে চমকপ্রদ বৈচিত্র্য:

প্রধান আকর্ষণ: প্রাক-ম্যাচ বিনোদনের মূল দায়িত্বে থাকছেন মাইকেল বুবলে।
​তারকা বহর: পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, আলিসিয়া কারা, জেসি রেয়েজ, ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা, উইলিয়াম প্রিন্স এবং ভেজেড্রিম।

বিশেষ আকর্ষণ: এই মঞ্চে পারফর্ম করবেন বলিউডের নোরা ফাতেহি এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়।
​৩. তৃতীয় ধামাকা: লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়াম (১৩ জুন)
​আগামী ১৩ জুন (শনিবার) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবে উদ্বোধনী পর্বের শেষ ও সবচেয়ে জমকালো আসর। পুরো হলিউডি ঘরানায় প্রস্তুত করা এই মঞ্চ কাঁপাতে আসছেন বিশ্বসেরা মেগাস্টাররা:

পপ তারকা ক্যাটি পেরি
​কোরিয়ান ব্যান্ড ব্ল্যাকপিংকের জনপ্রিয় সদস্য লিসা
​র‍্যাপার ফিউচার এবং ল্যাটিন সেনসেশন অ্যানিত্তা।
​মূল থিম: তিনটি দেশের এই ভিন্ন ভিন্ন আয়োজনের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি’, যা প্রতিটি দেশের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। প্রতিটি অনুষ্ঠানই শুরু হবে নিজ নিজ দেশের ম্যাচের ঠিক ৯০ মিনিট আগে।
​বাংলাদেশ থেকে যেভাবে দেখবেন:

দেশেই বসেই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচগুলো সরাসরি উপভোগ করার জন্য রয়েছে একাধিক বিকল্প মাধ্যম:

​ওটিটি প্ল্যাটফর্ম ও অ্যাপ: আইস্ক্রিন (iScreen), টফি (Toffee), রবির ডিজিটাল অ্যাপ এবং গ্রামীণফোনের বায়োস্কোপ (Bioscope)।
​টেলিভিশন চ্যানেল: সময় টিভি, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং টি-স্পোর্টস।

খুঁজুন