বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
logo
Breaking News
তিন দেশে মহাযজ্ঞ, তিন রাতে তিন উৎসব: পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের! বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের কেএমপির বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার ৫৫ প্রশাসনের হস্তক্ষেপে ঝালকাঠির ঐতিহ্যবাহী বারোচালা ভাঙার কাজ স্থগিত খুলনায় ড্রেনেজ ও রাস্তা সংস্কারে জোর: বয়রা মেইন রোড বাইলেন পরিদর্শনে কেসিসি প্রশাসক জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার পাবে ২০ হাজার টাকা মাসিক ভাতা ক্লাস রুমে চলন্ত ফ্যান মাথায় পড়ে শিক্ষার্থী আহত দাম কমছে যেসব পণ্যের ববি শিক্ষার্থী সুজনের 'থান্ডারবোল্ট' মিসাইল নিয়ে উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
সারাবাংলা কেএমপির বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার ৫৫
logo

কেএমপির বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার ৫৫

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই বিশেষ তৎপরতা চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কেএমপি এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৫৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা।

অভিযান চলাকালীন সময়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কেএমপি’র এই ধরনের বিশেষ অভিযান ও চিরুনি তল্লাশি নিয়মিত অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

খুঁজুন