বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজধানী সানজিদ হোসেন মৃধা হত্যা মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ
logo

সানজিদ হোসেন মৃধা হত্যা মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

রাজধানীর উত্তরা পশ্চিম থানা কর্তৃক বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার এজাহারনামীয় আসামি  উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি ও সাবেক এমপি হাবিব হাসানের নাতি মোঃ ফয়সাল আহম্মেদ পারভেজ (৩১) কে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) রাত ৩:৩০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ১৪নং সেক্টরের ২১ নং রোডের বস্তি এলাকা হতে এলাকা থেকে মো. ফয়সাল আহম্মেদ পারভেজকে গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ ফয়সাল আহম্মেদ পারভেজ বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার এজাহারনামীয় আসামি।  বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর প্রাণঘাতি অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণ শুরু করে। এতে আক্রমণকারীরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে গুলিতে সানজিদ হোসেন মৃধা  গুরুতর আহত হয়। আহত সানজিদ হোসেন মৃধাকে   স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সানজিদ হোসেন মৃধার বাবা মোঃ কবির হোসেন মৃধা বাদী হয়ে ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন।

থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এই মামলায়  বৃহস্পতিবার রাতে উত্তরা পশ্চিম থানাধীন ১৪নং সেক্টরের এলাকায় অভিযান পরিচালনা করে মো. ফয়সাল আহম্মেদ পারভেজকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন