শনিবার, ৬ জুন ২০২৬
logo
Breaking News
সাভার বিরুলিয়ার ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার:ঘাতক জালু মোল্লা গ্রেফতার ঝালকাঠিতে বিএনপি কর্মী এমরাজকে অটোরিকশা উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন এ্যাড. শাহাদাত হোসেন পাবনায় প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে গণপিটুনি সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের সামনেই এনসিপির নেতা কর্মীদের উপর বিএনপির হামলা আহত- ১০ শিক্ষকের সাথে বিয়ে হলো জনপ্রিয় টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর অস্তিত্বের সংকটে রূপসী বাংলা: নদী, মাটি আর বনের কান্না, মুক্তির পথ কোন দিকে? তুরস্ক-বাংলাদেশের সম্পর্ক সাধারণ স্বার্থের ঊর্ধ্বে : হাকান ফিদান সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
জাতীয় রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬
logo

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬


গ্যাস লিকেজের পৃথক দুটি ঘটনায় রাজধানীতে ছয়জন দগ্ধ হয়েছেন। মিরপুর ও উত্তরখানে এ দুটি ঘটনায় দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। উত্তরখানের ঘটনায় দগ্ধরা একই পরিবারের সদস্য। তারা হলেন— আলী হোসেন, তার স্ত্রী হাসনাহেনা এবং তাদের মেয়ে আঁখি।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তারা দগ্ধ হন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান তাদের বিষয়ে জানান, আলী হোসেনের শরীরে ১০০ শতাংশ, হাসনাহেনা শরীরের ৬০ শতাংশ এবং আঁখির শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

এদিকে ভোররাতে মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন। সিগারেট ধরানোর জন্য আগুন জ্বালালে এই বিস্ফোরণ ঘটে। দগ্ধরা হলেন- মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)।

এই ঘটনার বিষয়ে ডা. শাওন বিন রহমান জানান, আজ ভোরের দিকে তিন যুবক মিরপুরের পাইকপাড়া এলাকায় সিগারেট খাওয়ার সময় লাইনের গ্যাস থেকে লিকেজের ঘটনায় দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মিরাজের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, সুজনের শরীরে ২৪ শতাংশ দগ্ধ এবং বিপ্লবের শরীরে ১০ শতাংশ দগ্ধ রয়েছে। আমরা ৩ জনকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

খুঁজুন