বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজধানী রাজধানীর ডেমরায় ২ লক্ষ টাকা জরিমানা এবং ২ টি কারখানায় বিপুল পরিমাণ নকল খাদ্য সামগ্রী ধ্বংস ও জব্দসহ সীলগালা
logo

রাজধানীর ডেমরায় ২ লক্ষ টাকা জরিমানা এবং ২ টি কারখানায় বিপুল পরিমাণ নকল খাদ্য সামগ্রী ধ্বংস ও জব্দসহ সীলগালা

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। মাদক, জালিয়াতি, ভেজাল, নকল ও নিম্নমানের খাদ্য সামগ্রী পণ্য নির্মূলে এসব ক্ষেত্রে র‌্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৮/০১/২০২৫ তারিখে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু হাসান ও র‌্যাব-১০ এর সহযোগিতায় রাজধানীর ডেমরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল, ভেজাল ও নিম্মমানের খাদ্য সামগ্রী বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নামবিহীন একটি কারখানাকে নকল ঘি উৎপাদনের ও বিএসটিআই এর সীল ব্যবহারের জন্য ২,০০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং ২৫৬ কেজি নকল ঘি ধ্বংস করা হয়। লাইসেন্স বিহীন ও বিএসটিআই এর অনুমতি বিহীন পণ্য বাজারজাত করার জন্য শাওন কনজুমার প্রোডাক্টস এর ১টি প্রতিষ্ঠানকে সীলগালা এবং লাইসেন্স বিহীন ও বিএসটিআই এর অনুমোদনহীন পন্যসমুহ জব্দ করে ধ্বংস করা হয়।

এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও নিম্মমানের খাদ্য সামগ্রী প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

খুঁজুন