দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইন-বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোর রাতে বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ দারুসসালাম সেনা ক্যাম্পের একটি অভিযান দল কর্তৃক পশ্চিম কাফরুল, শের-ই-বাংলা নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মাহফুজ শিকদার (৩৫) নামক ০১ জন সন্ত্রাসীকে ০১ টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ০১ টি ১২ গেজ একনলা শটগান, ২৭ রাউন্ড ৭.৬৫ মিঃ মিঃ পিস্তল এ্যামোনিশন, ১৫৭ রাউন্ড শটগান এ্যামোনিশন, ০২ টি পিস্তল ম্যাগাজিন, ০৪ টি দেশীয় অস্ত্র এবং ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
পরবর্তীতে, আটককৃত আসামীকে উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ প্রয়োজনীয় আইনী কার্যক্রম সম্পাদনের নিমিত্তে শের-ই-বাংলা নগর থানার পুলিশ প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।