রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে প্রকাশ্যে চাঁদা তোলার অভিযোগ উঠেছে বিএনপি পথধারি নেতা ও ৪৫ নং ওয়ার্ড গেন্ডারিয়া থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুনের বিরুদ্ধে।
গতকাল শুক্রবার (১৫ আগস্ট) ধূপখোলা বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলতে দেখা যায় মামুনকে। অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত বাজার ও ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করেন।
স্থানীয়দের দাবি, সাবেক কাউন্সিলর ও গেন্ডারিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের প্রত্যক্ষ নির্দেশে এ চাঁদাবাজি চলে। এ কাজে আরও জড়িত আছেন ৪৫ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হাকিম ও বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ মোড়ল।
👉 “প্রতিদিন রাতেই সেই টাকা আব্দুল কাদেরের নামাপাড়ার বাড়িতে ভাগাভাগি করা হয়,” জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী।
চাঁদাবাজির এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করলেও ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানা যায়নি।
-খবরপ্রতিদিন/ সি.ব