বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজধানী পরিবেশ সচেতনতায় নেক্সটনোডের উদ্যোগে মতিঝিল কলোনি হাই-স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ কর্মশালা
logo

পরিবেশ সচেতনতায় নেক্সটনোডের উদ্যোগে মতিঝিল কলোনি হাই-স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ কর্মশালা

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ নিয়ে সচেতনতা গড়তে রাজধানীর মতিঝিল  কলোনি হাই-স্কুলে আজ ৩রা আগষ্ট, ২০২৫ইং (রোজ রবিবার) অনুষ্ঠিত হয়েছে শিশুদের জন্য পরিবেশ সচেতনতামূলক এক বিশেষ কর্মশালা। NextNode Solutions -এর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিশুদের মাঝে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা।

"ওয়ার্কশপ অন এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস অ্যামং চিলড্রেন" শীর্ষক এই আয়োজনটিতে অংশগ্রহণ করে স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থী। অংশীদার সংগঠন "RECYCLOPLAY" -এর সহায়তায় আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল একটি পরিবেশভিত্তিক কুইজ প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং পরিবেশ বিষয়ক নানা তথ্য ও ধারণা নিয়ে জ্ঞানের আদান-প্রদান করে।

এই আয়োজনে সহযোগিতা করেছে eco LEADERS, UK International Development, এবং The Earth। আয়োজকরা জানান, শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতন করে তুললে ভবিষ্যতে তারা টেকসই সমাজ গঠনে নেতৃত্ব দিতে পারবে।

NextNode Solutions -এর একজন প্রতিনিধি বলেন, “পরিবেশ রক্ষায় শিশুদের সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, তারা এখনই শিখলে ভবিষ্যতে আরও দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে।”  উপস্থিত শিক্ষক, অভিভাবক এবং অংশীদার সংগঠনগুলো এমন আয়োজনকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন