বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজধানী *পল্লবীতে কাজের বুয়া সেজে চুরি, স্বর্ণালঙ্কার উদ্ধারসহ গ্রেফতার দুই*
logo

*পল্লবীতে কাজের বুয়া সেজে চুরি, স্বর্ণালঙ্কার উদ্ধারসহ গ্রেফতার দুই*

রাজধানীর পল্লবী থানা এলাকায় একটি বাসায় কাজের বুয়া সেজে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মোসাঃ শিউলী বেগম ওরফে লাকী (৪৬) ও ২। মোঃ নাদিম হোসেন (৩১)। 
শনিবার (০৩ জানুয়ারী) দুপুর আনুমানিক ০১:৩০ ঘটিকায় কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

পল্লবী থানা সূত্রে জানা যায়, গৃহকর্তা সাবিহা মাহবুবা গত ৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ৫টার দিকে অভিযুক্ত শিউলীর সঙ্গে কথা বলে তাকে তার বাসায় কাজের জন্য নিয়োগ করে। পরবর্তীতে ৮ অক্টোবর সকাল ৭টায় আবার কাজে যোগ দেয়। সকাল ৯টায় সাবিহা কর্মস্থলে যাওয়ার পর বাসায় তার স্বামী, ছেলে এবং মা ছিলেন। রাত ৮টায় সাবিহা বাসায় ফিরে দেখেন তার মা অচেতন অবস্থায় শুয়ে আছেন এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার খোলা। ড্রয়ার থেকে ৯ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ১৮ লাখ টাকা) এবং নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা চুরি হয়েছে। সাবিহার মা জানান, শিউলী তাকে পেঁপে ভাজি খাইয়েছে, তারপর তিনি অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে ৩ জানুয়ারি ২০২৬ তারিখে  বাদী সাবিহার অভিযোগের ভিত্তিতে পল্লবী থানায় চুরির  মামলা রুজু হয়।

মামলা রুজুর পর পল্লবী থানা পুলিশ কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে (৩ জানুয়ারি) দুপুর ০১:৩০ ঘটিকায় শিউলীকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে শিউলী ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার দেখানো মতে আদাবর থানাধীন কাঁচা বাজারের প্রভা জুয়েলার্স থেকে ৮ ভরি ১ আনা ২.৫ রতি স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় দোকানের কারিগর মো. নাদিম হোসেনকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, শিউলী ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় একই কৌশলে অসংখ্য চুরির ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন