এস কে সরকার, পাবনা প্রতিনিধি:'পরিবার ও সমাজে নারীদের মর্যদা ও অধিকার নিশ্চিতকরণে চ্যালেঞ্জ ও করণীয়' শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রী পরিষদের নির্দেশনায় বৃহস্পতিবার (১১ জুন) পাবনা জেলা প্রশাসন দিন ব্যাপী এই কর্মশার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান। কর্মশালায় আলোচ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন পাবনা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ আলী, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, ব্র্যাক কর্মকর্তা মারুফ পারভেজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা আসিয়াব এর পরিচালক আব্দুস সামাদ।
কর্মশালায় বক্তারা বলেন, নারীকে শুধু নারী হওয়ার কারণে আমরা কখনো বৈষম্যের দৃষ্টিতে দেখবনা। নারীরা এখন সমাজে এবং রাষ্ট্রে পুরুষের সাথে সমানভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের সবার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে।
কর্মশালায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কয়েকটি নারী ও শিশু নির্যাতন এবং হত্যাকান্ডের বিষয় তুলে ধরেন বক্তারা।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইমাম, পুরোহিত, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পাবনায় পরিবার ও সমাজে নারীদের মর্যদা ও অধিকার নিশ্চিতকরণে চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
পাবনায় পরিবার ও সমাজে নারীদের মর্যদা ও অধিকার নিশ্চিতকরণে চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
এস কে সরকার, পাবনা প্রতিনিধি:'পরিবার ও সমাজে নারীদের মর্যদা ও অধিকার নিশ্চিতকরণে চ্যালেঞ্জ ও করণীয়' শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রী পরিষদের নির্দেশনায় বৃহস্পতিবার (১১ জুন) পাবনা জেলা প্রশাসন দিন ব্যাপী এই কর্মশার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান। কর্মশালায় আলোচ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন পাবনা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ আলী, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, ব্র্যাক কর্মকর্তা মারুফ পারভেজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা আসিয়াব এর পরিচালক আব্দুস সামাদ। কর্মশালায় বক্তারা বলেন, নারীকে শুধু নারী হওয়ার কারণে আমরা কখনো বৈষম্যের দৃষ্টিতে
দেখবনা। নারীরা এখন সমাজে এবং রাষ্ট্রে পুরুষের সাথে সমানভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের সবার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কর্মশালায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কয়েকটি নারী ও শিশু নির্যাতন এবং হত্যাকান্ডের বিষয় তুলে ধরেন বক্তারা।কর্মশালায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইমাম, পুরোহিত, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত