শুক্রবার, ১২ জুন ২০২৬
logo
Breaking News
নবীনগরের টিয়ারায় সংঘটিত সংঘর্ষে একজন নিহতের ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পোনাবালিয়ায় গণসংযোগে ব্যস্ত সময় কাটছে এ্যাড. মুবিনের, পরিবর্তনের স্বপ্ন দেখছেন ভোটাররা তিন দেশে মহাযজ্ঞ, তিন রাতে তিন উৎসব: পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের! বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের কেএমপির বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার ৫৫ প্রশাসনের হস্তক্ষেপে ঝালকাঠির ঐতিহ্যবাহী বারোচালা ভাঙার কাজ স্থগিত খুলনায় ড্রেনেজ ও রাস্তা সংস্কারে জোর: বয়রা মেইন রোড বাইলেন পরিদর্শনে কেসিসি প্রশাসক জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার পাবে ২০ হাজার টাকা মাসিক ভাতা ক্লাস রুমে চলন্ত ফ্যান মাথায় পড়ে শিক্ষার্থী আহত
জাতীয় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
logo

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার, ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্ট সাপেক্ষে হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আবু হোসাইন মো. মঈনুল আহসান।

গত ২৭ মে ভোরে রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতক শিশুর মৃত্যু হয়। মৃত নবজাতকগুলোর বয়স মাত্র এক থেকে তিন দিন ছিল।

সদ্যজাত এসব শিশুর নামও রাখায় হয়নি। ফলে, মৃত শিশুগুলোকে তাদের মায়ের নামে চিহ্নিত করা হচ্ছিল। এ ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ এনে রমনা থানায় মামলা করেন মৃত এক নবজাতকের বাবা হাবিবুর রহমান।

ঘটনা তদন্তে দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ৩০ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, তদন্ত কমিটি ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে।

ঘটনা তদন্তে অভ্যন্তরীণ তদন্ত কমিটি করে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষও। তারা এই তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের ঘোষণাও দিয়েছিল। পরে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসে জানায়, প্রতিবেদনটি প্রকাশ না করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

এ দিকে সরকার গঠিত তদন্ত কমিটি ৬ নবজাতকের মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি পায়।

খুঁজুন