বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজধানী ন্যায্য ও বাসযোগ্য শহর গড়তে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে: ডিএনসিসি প্রশাসক
logo

ন্যায্য ও বাসযোগ্য শহর গড়তে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, একটি ন্যায্য ও বাসযোগ্য শহর গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। দলমত নির্বিশেষে সবাই একসাথে কাজ করলে ঢাকাকে একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগরে রূপ দেওয়া সম্ভব।

আজ রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত ‘রান ফর ফেয়ার সিটি’ ম্যারাথনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেসরকারি সংস্থা ব্রাইটার্স ও ডিএনসিসির যৌথ আয়োজনে ৫ শতাধিক তরুণ এ ম্যারাথনে  অংশগ্রহণ করেন। এ ইভেন্টের মাধ্যমে তরুণদের মাঝে ন্যায়ভিত্তিক, মানবিক ও পরিবেশবান্ধব নগর গঠনের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

প্রশাসক এজাজ এসময় বলেন, “ন্যায্য নগর গঠনে তরুণদের কার্যকর অংশগ্রহণ অত্যন্ত জরুরি। একটি বাসযোগ্য, পরিবেশবান্ধব ও মানবিক শহর গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রশাসক আরো বলেন, পরিবেশগত ন্যায্যতা, পাবলিক স্পেস বৃদ্ধি ও গ্রিন স্পেস সম্প্রসারণে ডিএনসিসি ইতোমধ্যে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে।

‘রান ফর ফেয়ার সিটি’ আয়োজনে ৫ কিমি ও ৭.৫ কিমি দুটি বিভাগে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি রেজিস্ট্রেশনের বিপরীতে একটি করে গাছ লাগানোর প্রতিশ্রুতি দেওয়া হয়, যা নগর সবুজায়নের প্রতীক হিসেবে তুলে ধরা হয়।

আয়োজক সংস্থা ব্রাইটার্স-এর পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগ তরুণদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ, নগর পরিকল্পনায় অংশগ্রহণ এবং ন্যায্যতার ধারণা জাগিয়ে তুলবে। তরুণ প্রজন্মই পারে এমন একটি ঢাকা গড়তে, যেখানে মর্যাদা, ন্যায় ও পরিবেশের সমতা নিশ্চিত থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন