বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
logo
Breaking News
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের কেএমপির বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার ৫৫ প্রশাসনের হস্তক্ষেপে ঝালকাঠির ঐতিহ্যবাহী বারোচালা ভাঙার কাজ স্থগিত খুলনায় ড্রেনেজ ও রাস্তা সংস্কারে জোর: বয়রা মেইন রোড বাইলেন পরিদর্শনে কেসিসি প্রশাসক জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার পাবে ২০ হাজার টাকা মাসিক ভাতা ক্লাস রুমে চলন্ত ফ্যান মাথায় পড়ে শিক্ষার্থী আহত দাম কমছে যেসব পণ্যের ববি শিক্ষার্থী সুজনের 'থান্ডারবোল্ট' মিসাইল নিয়ে উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পাবনায় পরিবার ও সমাজে নারীদের মর্যদা ও অধিকার নিশ্চিতকরণে চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
জাতীয় নির্বাচন দায়িত্বে মৃত্যুতে ১০ লাখ টাকা অনুদান
logo

নির্বাচন দায়িত্বে মৃত্যুতে ১০ লাখ টাকা অনুদান

নির্বাচন কমিশন ১০ লাখ টাকা অনুদান দেবে, যেকোনো নির্বাচন ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মারা গেলে তার পরিবারকে।

বুধবার (১০ জুন) নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইসির উপ-সচিব রাশেদুল ইসলাম স্বাক্ষরিত নীতিমালায় বলা হয়েছে, দুর্ঘটনা বা হামলায় মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে সর্বোচ্চ ১০ লাখ টাকা, গুরুতর আহত বা স্থায়ী অক্ষম হলে ৪ লাখ টাকা, গুরুতর আহত বা অস্থায়ী অক্ষম হলে ২ লাখ টাকা এবং সাধারণ আহত হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

আকস্মিক অসুস্থতাজনিত মৃত্যুর ক্ষেত্রে সর্বোচ্চ ৬ লাখ টাকা, গুরুতর অসুস্থ বা স্থায়ী অক্ষম হলে ৩ লাখ টাকা, সাময়িক অসুস্থতায় ৫০ হাজার টাকা, হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসায় ৩ লাখ টাকা এবং সাধারণ চিকিৎসায় ২ লাখ টাকা পর্যন্ত অনুদানের বিধান রাখা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবারকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে কমিশনে উত্থাপিত হলে কমিশন যে পরিমাণ নির্ধারণ করবে, সে অনুযায়ী অনুদান দেওয়া হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা স্পষ্ট আকারে ছিল না। নতুন নীতিমালা চালু হওয়ায় অনুদান বিতরণে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং উত্তরাধিকারীদের মধ্যে অর্থ বণ্টন নিয়ে জটিলতা কমবে।

খুঁজুন