বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
অপরাধ মুন্সীগঞ্জ সিরাজদিখানে র‌্যাব পরিচয়ে ডাকাতি মামলার আসামি নয়ন সিকদার গ্রেফতার
logo

মুন্সীগঞ্জ সিরাজদিখানে র‌্যাব পরিচয়ে ডাকাতি মামলার আসামি নয়ন সিকদার গ্রেফতার

গত ১৬ নভেম্বর ২০২৪ তারিখ দুপুর অনুমান ১৪.১০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে সংঘটিত র‌্যাব পরিচয়ে ডাকাতি মামলায় র‌্যাব-১০ এর অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৬/১১/২০২৪ তারিখ দুপুর অনুমান ১৪.১০ ঘটিকার সময় ভিকটিম গার্মেন্টস ব্যবসায়ী রানা তালুকদার লালন (৪৫) জমি ক্রয় করার জন্য স্বর্ণ বিক্রয় ও ধার বাবদ মোট ৩০,১১,০০০/- টাকা নিয়ে আব্দুল্লাহপুর পরিবহন নামক মিনি বাসে করে নিজ বাড়িতে যাওয়ার পথে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন ২য় ধলেশ্বরী সেতুর ঢালে পৌছা মাত্র সাদা রংয়ের একটি মাইক্রোবাস সামনে এসে মিনি বাসটির গতি রোধ করে থামায়। 

র‌্যাবের পোষাক পরিহিত ৬/৭ জন অজ্ঞাতনামা ডাকাত দল মিনি বাসে উঠে ভিকটিমের হাতে হাত কড়া লাগায় এবং তার নামে মামলা আছে বলে মাইক্রোবাসে উঠিয়ে গামছা দিয়ে চোখ, মুখ, হাত এবং পা বেধে রেখে ভিকটিমকে মারধর করে। তখন ভিকটিমের সাথে থাকা নগদ ৩০,১১,০০০/- টাকা এবং একটি মোবাইল ডাকাত দল নিয়ে নেয়। একপর্যায়ে ভিকটিমকে চোখ, মুখ, হাত এবং পা বাধা অবস্থায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন সোনাখালী এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। 

এ ঘটনায় ভিকটিম রানা তালুকদার লালন (৪৫) র‌্যাবের পোষাক পরিহিত অজ্ঞাতনামা ডাকাত দলের বিরুদ্ধে সিরাজদিখান থানায় এজাহার দায়ের করলে সিরাজদিখান থানার মামলা নং- ১৪, তারিখ- ১৮/১১/২০২৪ খ্রি., ধারা- ১৭১/৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়। পরবর্তীতে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষে অধিনায়ক র‌্যাব-১০ বরাবর একটি অধিযাচন পত্র প্রেরন করেন। অধিযাচন পত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষে তথ্য-প্রযুক্তির ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৭/১০/২০২৫ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকায় উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার কোতয়ালী থানাধীন ইংলিশ রোড এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ডাকাতি মামলার তদন্তেপ্রাপ্ত আসামি মো: নয়ন সিকদার (৩২), পিতা- মৃত আনসার সিকদার, সাং- মাদবখালী, থানা- মির্জাগঞ্জ, জেলা- পটুয়াখালী’কে গ্রেফতার করে।

গ্রেফাতরকৃত আসামির বিরুদ্ধে মতিঝিল থানায় অস্ত্র ও দস্যুতা মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন